ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ভারতে বন্ধ হতে পারে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:০৬, ২৫ মে ২০২১
ভারতে বন্ধ হতে পারে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ও ইনস্টাগ্রামকে নতুন নির্দেশনা দিয়েছিল ভারত। ছবি: সংগৃহীত

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নতুন নির্দেশনা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম কার্যকরের সময়সীমা দেয়া হয়েছিল ২৫ মে পর্যন্ত। কিন্তু সেই নিয়ম না মানায় কাল বন্ধ হয়ে যেতে পারে প্ল্যাটফর্মগুলো।

গত ফেব্রুয়ারিতে ডিজিটাল কন্টেন্ট সম্পর্কিত নতুন নির্দেশিকা জারি করেছিল ভারতের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। কার্যকরের জন্য সময় দেয়া হয়েছিল তিন মাস। জানা গেছে, এখন পর্যন্ত শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কু এই নির্দেশিকা কার্যকর করেছে।

নতুন নির্দেশিকা অনুসারে প্রত্যেক সোশ্যাল প্ল্যাটফর্মে থাকবে অভিযোগ জানানোর জন্য থাকবে একটি বিভাগ। কোনো ফেক নিউজ প্রকাশ হলে যেই ব্যক্তি প্রথম পোস্ট করেছেন, তার নাম পরিচয় প্রকাশ করতে হবে।

Advertisement

ওটিটি প্ল্যাটফর্মে অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। সব কনটেন্টকে বয়স ও বিষয় অনুযায়ী পাঁচ ভাগে ভাগ করতে হবে। সব বিষয় বা কন্টেন্টকে বয়স-ভিত্তিক পাঁচটি শ্রেণিতে বিভক্ত করতে হবে। সেগুলো হল- ‘ইউনিভার্সাল (ইউ)’, ‘ইউ/এ ৭+’, ‘ইউ/এ ১৩+’, ‘ইউ/এ ১৬+’, ও ‘প্রাপ্তবয়স্ক’। শেষ তিন শ্রেণির জন্য রাখতে হবে পেরেন্টাল লক।

নির্দেশিকায় বলা হয়েছে, নতুন নিয়ম বিধি মেনে চলা হচ্ছে কি-না, সেজন্য একজনকে নিয়োগ করতে হবে সব কোম্পানিকে। সাইটে কোনো আপত্তিকর কনটেন্ট রয়েছে কি-না, তা দেখার এবং প্রয়োজনে সরানোর দায়িত্বে তিনি থাকবেন।

জারি করা নতুন নিয়ম যাতে মানা হয়, সেজন্য প্ল্যাটফর্মগুলোর কর্তৃপক্ষকে তিন মাস সময় দেয়া হয়েছে। তবে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো বড় সংস্থা সেই নিয়ম না মানে, সে ক্ষেত্রে দেশটির সরকার কী পদক্ষেপ করা হবে, এখন সেটাই দেখার। বিশেষজ্ঞদের দাবি, শাস্তি হিসাবে দু’দিনের জন্য ফেসবুক এবং টু‌ইটারকে ব্লক করা যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!