ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

দুর্দান্ত কিছু আপডেট ও ফিচার আনলো অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:৪২, ৮ জুন ২০২২
দুর্দান্ত কিছু আপডেট ও ফিচার আনলো অ্যাপল
ফাইল ছবি

চলছে বহু প্রতীক্ষিত অ্যাপল ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স ২০২২। সিইও টিম কুক উদ্বোধনী বক্তব্য পেশ করেন। নির্দিষ্ট কয়েকটি সংবাদমাধ্যম এবং ইউটিউবাররা অ্যাপেলের ক্যাম্পাসে ইভেন্টে যোগ দিয়েছেন।

এরই মধ্যে অ্যাপেল ব্যবহারকারীদের বেশ কিছু নতুন চমক এনেছে। শেয়ারপ্লে থেকে শুরু করে ডিকটেশন- একাধিক আপডেটেড ফিচার আনছে অ্যাপেল।

১. ডিকটেশন

Advertisement

আইওএস-এ ডিকটেশন ফিচারটির আপডেট আনা হয়েছে।

২. শেয়ার প্লে

ফেস টাইম-এর জনপ্রিয় ফিচার শেয়ারপ্লে। সেটাই আরও আপডেটেড করছে অ্যাপেল। এর মাধ্যমে এখন মেসেজেও কন্টেন্ট শেয়ার করা যাবে। মেসেজ পাঠানোর পরেও তা আনডু করা যাবে এবং এডিটও করা যাবে।

৩. লক স্ক্রিন

লক স্ক্রিনে একটি 'লাইভ স্ক্রিন' ফিচার আনা হয়েছে। সেই সঙ্গে লকস্ক্রিন যাতে আরও গোছানো দেখতে লাগে, সেই জন্য ইউআই-তে পরিবর্তন আনা হয়েছে।

৪. সেফটি চেক

'সেফটি চেক' হল একটি নতুন ফিচার। অনেকে তাদের সঙ্গীর সঙ্গে ফোনের অ্যাকসেস শেয়ার করেন। সেফটি চেক অপশনের মাধ্যমে চাইলে সহজেই সেই অ্যাক্সেস প্রত্যাহার করা যাবে।

৫. অ্যাপেল ম্যাপস

গুগল ম্যাপসের একচেটিয়া বাজার। তবে এখনও হাল ছাড়েনি অ্যাপেল। অ্যাপেল বেশ কিছু দেশে অ্যাপল ম্যাপের নতুন ভার্সান চালু করতে চলেছে। তবে আপাতত সেই তালিকায় ভারত নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!