ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বন্যা দূর্গত তিন জেলায় ১,৭১৪ মোবাইল নেটওয়ার্ক সাইট সচল

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৬, ২৬ জুন ২০২২
বন্যা দূর্গত তিন জেলায় ১,৭১৪ মোবাইল নেটওয়ার্ক সাইট সচল
ফাইল ছবি

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলায় মোবাইল নেটওয়ার্কের মোট ২ হাজার ৫২৮টি সাইটের মধ্যে এক হাজার ৭১৪টি সাইট সচল হয়েছে। তবে ১৯০টি সাইট এখনো বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে।

বন্যা দূর্গত জেলায় যে সকল এনটিটিএন অপারেটরদের (বাহন লি., ফাইবার এট হোম লি. এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড) উপস্থিতি রয়েছে, তাদের অধিকাংশ পপ বর্তমানে সচল অবস্থায় রয়েছে। উল্লেখ্য যে, বর্ণিত অপারেটরসমূহের সচল পপসমূহের সংখ্যা গতকাল থেকে আরো বৃদ্ধি পেয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সিলেট বিভাগের অন্যান্য এলাকায় বিভিন্ন ক্যাটাগরির মোট ১০৫টি আইএসপি প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। উক্ত এলাকাসমূহে আইএসপি অপারেটরদের বর্তমানে ৩৭৫টি পপ রয়েছে।

Advertisement

চলমান বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় উক্ত এলাকাসমূহের বেশ কিছু আইএসপি অপারেটরদের নেটওয়ার্ক স্থাপনাসমূহে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে, উক্ত পপ সমূহের মধ্যে ৩৪টি এখনো অকার্যকর। ইন্টারনেট সংযোগ সচল রাখার জন্য সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানের কর্মীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!