ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ২৯ নভেম্বর ২০২৬
সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেটিকে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের চুনকুড়ি টহল ফাঁড়ির আওতাধীন বাগদি খালি ভারানি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

কদমতলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন বিভাগের সদস্যরা নিয়মিত টহলের সময় হরিণটিকে ফাঁদে আটকা অবস্থায় দেখতে পান। পরে সেটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বন্য প্রাণী সংরক্ষণে সুন্দরবনে নিয়মিত টহল জোরদার এবং অবৈধ ফাঁদ অপসারণের ওপর গুরুত্ব দিচ্ছে বন বিভাগ।

তিনি আরও বলেন, বন্য প্রাণী শিকার ও ফাঁদ পেতে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!