পাসওয়ার্ড সেট করার সময় কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে হবে। ওই বিষয়গুলো মাথায় রাখলে খুব সহজেই আপনি নিরাপদ পাসওয়ার্ড সেট করতে পারবেন। চলুন জানা যাক:
>> পাসওয়ার্ডে অবশ্যই ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটার মিলিয়ে ব্যবহার করুন। এর সঙ্গে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে রয়েছে, #$%¼&* ইত্যাদি।
.png)
নিরাপদ পাসওয়ার্ডের প্রধান বৈশিষ্ট্য:
>>কমপক্ষে ১২টি অক্ষর ব্যবহার করা হয়। কারণ পাসওয়ার্ড যত দীর্ঘ হবে - তত ভালো।
>>বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করতে হয়। কারণ মিশ্র অক্ষর সমন্বিত পাসওয়ার্ড ক্র্যাক করা কঠিন।
>>আপনার ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিল রেখে পাসওয়ার্ড তৈরি করবেন না। যেমন নাম, জন্ম তারিখ, জন্মসাল ইত্যাদি।
>> সামাজিক যোগাযোগ মাধ্যম, ই-মেইল, হোয়াটঅ্যাপ এরকম ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।
এসব নিয়ম নেমে অ্যাকাউন্ট রাখুন সুরক্ষিত।