ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

তিন রঙে টুইটারের ‘টিক’, কে কোন রঙ পাবেন জানিয়েছেন ইলন মাস্ক

তথ্য ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ৩ ডিসেম্বর ২০২২
তিন রঙে টুইটারের ‘টিক’, কে কোন রঙ পাবেন জানিয়েছেন ইলন মাস্ক
ছবি: অন্তর্জাল

টুইটারের ‘টিক’ চিহ্নটি নতুনত্ব পেতে চলেছে। একটি বরং তিন রঙে ফিরে এসেছে ভেরিফায়েড টিক। এগুলো হচ্ছে,  নীল টিক,সোনালি টিক ও ধূসর টিক। টুইটারপ্রধান ইলন মাস্ক শুক্রবার এক টুইটে জানিয়েছেন, অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করার আগে যাচাই করবেন টুইটারের কর্মীরা।

মার্কেট ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক জানিয়েছেন প্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে 'সোনালি টিক' এবং সরকারি অ্যাকাউন্টগুলোর জন্য দেওয়া হবে 'ধূসর টিক'। 'নীল টিক' গুলো পাবেন শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টেরর জন্য। নীল টিক দেওয়ার ক্ষেত্রে সাধারণ ব্যক্তি কিংবা তারকাভিত্তিক পার্থক্য করা হবে না।

Advertisement

একটি সমীক্ষা পরিচালনার পর বন্ধ করে দেওয়া অ্যাকাউন্ট খোলার বিষয়ে মত দিয়েছেন ইলন মাস্ক। এ সমীক্ষায় প্রায় ৩১ লাখ ৬০ হাজার ব্যবহারকারী অংশ নেন এবং স্থগিত অ্যাকাউন্ট আবারো চালুর পক্ষে ৭২ দশমিক ৪ শতাংশ মত দেন। এ জরিপের ফলাফল প্রকাশ করে মাস্ক বলেন, সবার মতামতের ভিত্তিতে বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হবে। 

মার্কিন 'বাজার প্রতিযোগিতা' বিভাগকেও ট্যাগ করে এক টুইটে মাস্ক অভিযোগ করেছেন, 'আইওএস বা অ্যান্ড্রয়েডের একচ্ছত্র আধিপত্যের কারণে ডেভেলপারদের অ্যাপ স্টোরের মাত্রাতিরিক্ত ফি দিতে হচ্ছে। এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। মাস্কের এ বক্তব্যের পর অ্যাপল ও গুগল এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!