টুইটারের প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের থাকা উচিত কিনা, এজন্য টুইটার অ্যাকাউন্টে একটি ভোট চালু করেন তিনি। যেখানে তার সঙ্গে যুক্ত থাকা ১২ কোটি ২ লাখ টুইটার ব্যবহারকারীদের মধ্যে ৫৭.৫ শতাংশ তাদের মতামত প্রকাশ করেছে। তারা ইলন মাস্ককে আর প্রধান হিসেবে দেখতে চান না।
সোমবার পরিচালিত ওই ভোটে ১ কোটি ৭৫ লাখ টুইটার ব্যবহারকারী ভোট প্রদান করেন। ভোট বন্ধ হওয়ার পর মাস্ক এখনো কোনো মন্তব্য করেননি। তবে তিনি প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেও টুইটারের মালিক হিসেবেই থাকবেন।
.png)
এর আগে তিনি টুইটার কেনার জন্য ভোট চালু করেন। অবশ্যই এই ভোট শেষ হওয়ার আগেই তিনি ফলাফল মেনে নেন। এরপর টুইটারে এক জরিপ চালিয়ে তার ফলাফলে ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধ থাকা অ্যাকাউন্ট খুলে দেন মাস্ক।
টেকনোলসি টাইকন, টেসলা এবং স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন।