নতুন এ স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৫৮ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, যা ৬০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং ২৪০×২৮৪ পিক্সেল রেজোলিউশন অফার করছে। জিপিএস এ স্মার্টওয়াচের অন্যতম ফিচার হেলথ মনিটরিং, যা নয়েজ হেলথ সুট অ্যাপের মাধ্যমে কাজ করবে। ফলে ব্যবহারকারী সহজেই তার হার্ট রেট, SpO2 লেভেল, স্লিপ এবং ব্রিদিং প্যাটার্ন ট্র্যাক করতে পারবেন।
স্মার্টওয়াচটিতে ১০০টিরও বেশি স্পোর্টস মোড এবং ১৫০টি ওয়াচফেস পাওয়া যাবে। ট্রুসিঙ্ক চালিত ব্লুটুথ কলিং ফিচার পাওয়া যাবে স্মার্টওয়াচটিতে। সংস্থার দাবি, একবার পুরোপুরি চার্জ হলে স্মার্টওয়াচটি ৭ দিন পর্যন্ত চলবে। পানি এবং ধুলা থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে IP68 রেটিং রয়েছে।
.png)
ঘড়িটির সবচেয়ে বড় ফিচার হলো ব্যবহারকারীর জিপিএস রুট ট্র্যাক করতে পারবে। ঘড়িটিতে ইনবিল্ট জিপিএস ট্রাকিং টেকনোলজি রয়েছে। নয়েজফিট অ্যাপ ব্যবহারের মাধ্য়মে এ জিপিএস টেকনোলজি ব্যবহার জন্য করা যাবে।
আটটি কালারে ঘড়িটি পাওয়া যাচ্ছে। ভারতীয় বাজারে ঘড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৮৩৮ টাকা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।