ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

৫২ স্টারলিংক স্যাটেলাইট সফল উৎক্ষেপণ ইলন মাস্কের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ১৮ মার্চ ২০২৩
৫২ স্টারলিংক স্যাটেলাইট সফল উৎক্ষেপণ ইলন মাস্কের
ছবি: সংগৃহীত

ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক একটি নতুন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বিশ্বব্যাপী চালুর পথে। বলা হচ্ছে যে, এর মাধ্যমে ‘বিশ্বের প্রায় যেকোনো জায়গা থেকে ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাবে’। এ জন্য একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপন করা হচ্ছে।

ক্যালিফর্নিয়ার ভানদেনবার্গের স্পেস ফোর্স বেস থেকে স্পেস এক্স-এর স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয়ে গেল। ৫২টি স্টারলিঙ্ক স্যাটেলাইট লঞ্চ করা হল কক্ষপথে।

শনিবার বাংলাদেশ সময় সময় রাত একটা নাগাদ হয় এই উৎক্ষেপণ। চার ঘণ্টার মধ্য দুটি কক্ষপথ পরিক্রমা করা হয়।

গত বছরের গড় হিসাবে, স্পেসএক্স মহাকাশে প্রতি সপ্তাহে একাধিক অভিযান চালিয়েছে। আর ২০২৩ সালে প্রথমবারের মতো একশটি অভিযান সফলভাবে পরিচালনার লক্ষ্যস্থির করেছে বাণিজ্যিক মহাকাশ কোম্পানিটি।

ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, সম্ভবত ভবিষ্যতের সিংহভাগ উৎক্ষেপণই চালানো হবে স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের জন্য। এরইমধ্যে পৃথিবীর নিম্নকক্ষপথে প্রায় চার হাজার মাইক্রো স্যাটেলাইট বসিয়ে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেটের সুবিধা দিচ্ছে কোম্পানিটি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!