ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

গুগল সার্চে যোগ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ১০ এপ্রিল ২০২৩
গুগল সার্চে যোগ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা
ছবি: সংগৃহীত

সার্চ ইঞ্জিনে এআই চ্যাটবটের মতো প্রযুক্তি শিগগিরই যোগ করবে গুগল। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

এই এআই-এর মাধ্যমে গুগল সার্চকে আরও সক্ষম করে তোলা হবে। এর আগেই নতুন এআই হিসাবে ‘গুগল বার্ড’-এর লঞ্চ করেছিল গুগল। তবে সেটির প্রাথমিক পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি।

এর আগে মার্চে গুগল তাদের সার্চ ইঞ্জিনে এআই যোগ করার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিল। তবে সেটা কবে নাগাদ, তা জানায়নি তারা।

Advertisement

ইতিমধ্যেই বিং তাদের সার্চ ইঞ্জিনে এই জাতীয় এআই চ্যাটবট যুক্ত করেছে। এছাড়াও ওপেনএআই-এর মাধ্যমে নতুন করে বাজার দখল করতে চাইছে মাইক্রোসফট।

সূত্রের খবর, বিং-এর এই অগ্রগতিতেই চিন্তায় মাইক্রোসফট। সেই কারণেই তাড়াহুড়ো করে গুগলেও তাদের সার্চ ইঞ্জিনিয়ে এআই চ্যাটবট যোগ করতে চাইছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!