মঙ্গলবার এ বিষয়ে বিশদ বিবরণ দিয়েছেন ইলন মাস্ক। গত বছর মাস্ক 'টুইটার ২.০ দ্য এভরিথিং অ্যাপ'-এর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। যেখানে থাকবে এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজ (ডিএম), লংফর্ম টুইট এবং পেমেন্টের মতো ফিচার। রয়টার্স
মঙ্গলবার এক টুইটবার্তায় ইলন মাস্ক জানান, খুব শিগগিরই টুইটার থেকে প্ল্যাটফর্মটির যে কারো কাছে ভয়েস এবং ভিডিও চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। আপনি আপনার ফোন নম্বর না দিয়েই বিশ্বের যে কোন স্থানের মানুষের সঙ্গে কথা বলতে পারেন।
.png)
মাস্ক বলেন, এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজের একটি সংস্করণ বুধবার থেকে টুইটারে পাওয়া যাবে।
চলতি সপ্তাহে টুইটার জানিয়েছে, তারা কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো সরিয়ে এবং সংরক্ষণের মাধ্যমে 'শুদ্ধি প্রক্রিয়া' শুরু করবে।