ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

সবচেয়ে সস্তা ইন্টারনেটে ৬ নম্বরে বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:১৩, ১১ জুন ২০২৩
সবচেয়ে সস্তা ইন্টারনেটে ৬ নম্বরে বাংলাদেশ
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

বিশ্বজুড়ে এখন ইন্টারনেটের গুরুত্ব দ্রুত হারে বাড়ছে। ইন্টারনেট এবং আধুনিক প্রযুক্তির অ্যাক্সেস তাই প্রতিটি দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে বিভিন্ন দেশে ডাটার দাম, হার সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা প্রয়োজন। আর সেই দিক দিয়েই এগিয়ে বাংলাদেশ। বিশ্বে সবচেয়ে সস্তা ডাটার তালিকায় ষষ্ঠ বাংলাদেশ।

বিশ্বের সবচেয়ে সস্তায় ডাটা মেলে যে ১০টি দেশে (ডাটার দাম মার্কিন ডলারে)-

  • ইসরায়েল: ০.০৪
  • ইতালি: ০.১২
  • ভারত: ০.১৭
  • ফ্রান্স: ০.২৩
  • উরুগুয়ে: ০.২৭
  • বাংলাদেশ: ০.৩২
  • পাকিস্তান: ০.৩৬
  • তুরস্ক: ০.৩৯
  • চীন: ০.৪১
  • ডেনমার্ক: ০.৪৩

মোবাইল ডাটার হার বিভিন্ন দেশে উল্লেখযোগ্য হারে আলাদা। ১ জিবি ডাটার জন্য ইসরায়েলে গড় খরচ মাত্র ০.০৪ ডলার। এদিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত ব্রিটিশ ওভারসিজ টেরিটরি সেন্ট হেলেনাতে ডেটার দর সবচেয়ে বেশি। সেখানে ১ জিবি ডেটার জন্য সর্বোচ্চ গড় খরচ ৪১.০৬ মার্কিন ডলার। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!