ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে হাজির মেটার ‘থ্রেডস’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ৩ জুলাই ২০২৩
ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে হাজির মেটার ‘থ্রেডস’
ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের জন্য টুইটারের সময়সীমা বেধে দিয়েছেন ইলন মাস্ক। ঘোষণা করেছেন, নতুন খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে ৫০০ এর বেশি টুইট পড়া যাবে না। আর ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টগুলো থেকে দিনে ১০ হাজার টুইট পড়া যাবে।

ইলন মাস্কের এমন ঘোষণার পরই ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আর সেই ক্ষোভকে কাজে লাগিয়ে মাইক্রোব্লগিং সাইট ‘থ্রেডস’ নিয়ে হাজির মেটা।

মাইক্রোব্লগিং সাইট আনার কথা আগেই ঘোষণা করেছিলেন মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ। টুইটারকে টেক্কা দেওয়ার লক্ষ্যে আসা মেটার 'থ্রেডস' এখন গুগল প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে থ্রেডস-এ লগ ইন করা যাচ্ছে। আসছে সাজেশনও। জানুয়ারি থেকে ‘প্রজেক্ট ৯২’ নাম দিয়ে টুইটার-এর প্রতিযোঘী থ্রেড ডেভলপ করা হচ্ছে। এখনও কিছুটা কাজ বাকি আছে। তারই মধ্যে প্লে স্টোরে মিলছে মেটার থ্রেডস।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!