ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

সংবাদ লেখার জন্য গুগলের ‘এআই টুল’, শঙ্কায় মিডিয়া ইন্ডাস্ট্রি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ২১ জুলাই ২০২৩
সংবাদ লেখার জন্য গুগলের ‘এআই টুল’, শঙ্কায় মিডিয়া ইন্ডাস্ট্রি
ছবি: সংগৃহীত

মিডিয়া ইন্ডাস্ট্রিকে খানিকটা বিপদেই ফেললো গুগল। নিউজ আর্টিকেল লিখতে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সমৃদ্ধ টুল নিয়ে আসছে মার্কিন টেক জায়ান্টটি। এটি ব্যবহারে সাংবাদিকদের সৃজনশীলতা কমিয়ে দেওয়া এবং চাকরিচ্যুতের মতো ঘটনাও ঘটতে পারে।

বৃহস্পতিবার গুগল জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে বিকল্প শিরোনাম, লেখার স্টাইলের ক্ষেত্রে সাংবাদিকদের সাহায্য করার জন্য গুগল বিভিন্ন আউটলেটের সঙ্গে কাজ করছে।

গুগলের মুখপাত্র জেন ক্রাইডার একটি বিবৃতিতে বলেছেন, ‘প্রতিবেদন তৈরি এবং সত্যতা নিশ্চিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এই প্রযুক্তি ছিনিয়ে নিতে পারবে না। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্দেশ্যও তা নয়। আমাদের লক্ষ্য হলো সাংবাদিকদের এই উদীয়মান প্রযুক্তিগুলো এমনভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া, যা তাদের কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়ায়।’  

Advertisement

তবে এই বক্তব্যে সাংবাদিকদের শঙ্কা কাটছে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্ল্যাটফর্মগুলোর ঝুঁকি ও সুবিধাগুলো সম্পর্কে ক্রমবর্ধমান বিতর্ককে আরও বাড়িয়ে দেবে। এছাড়া এটি ব্যবহারে সাংবাদিকদের সৃজনশীলতাও হয়তো কমিয়ে দেবে। গত কয়েক বছর ধরেই চলছে ছাঁটাই, তার মধ্যেই এমন প্রযুক্তির খবরে শঙ্কিত মিডিয়া ইন্ডাস্ট্রি।

জিমেইল ও গুগল ডক্স ব্যবহারকারীদেরও একই প্রযুক্তিগত সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। কোম্পানিটির এই প্রচেষ্টা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। ক্রাইডার বলেন, ‘এই প্রযুক্তি সাংবাদিকদের বিকল্প নয় বা তাদের ভূমিকাও কমাবে না।’

তবে এই উন্নয়ন চ্যাটজিপিটির মতো এআই চালিত প্ল্যাটফর্মগুলোর ঝুঁকি ও সুবিধা সম্পর্কে ক্রমবর্ধমান বিতর্ককে উসকে দেবে। কারণ এগুলো এরই মধ্যে কপিরাইট লঙ্ঘন, ভুল তথ্য ও মানবকর্মীদের প্রতিস্থাপনের বিষয়ে উদ্বেগ তৈরি করেছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!