এক অনুষ্ঠানে সম্প্রতি দেখা যায় জাকারবার্গ মন দিয়ে ফোন দেখছেন। স্বাভাবিকভাবেই সকলের নজর ঘুরে যায় সেদিকে। আসলে কয়েক বছর আগে অ্যানড্রয়েড ফোনের প্রতি তার মুগ্ধতার কথা জানিয়েছিলেন তিনি। পাশাপাশি উল্লেখও করেছিলেন তিনি স্যামসাং-এর স্মার্টফোন ব্যবহার করেন। কেবল তাই নয়, ২০২০ সালে ইউটিউবার মার্কেজ ব্রাউনলির সঙ্গে কথা বলার সময় ফেসবুক সিইও পরিষ্কার জানিয়েই দিয়েছিলেন তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন।
কিন্তু সে তো আগের কথা। এখনও কি পছন্দ একই আছে তার? উত্তর হল, হ্যাঁ। এখনও স্যামসাং নিয়েই মজে রয়েছেন জাকারবার্গ। সম্প্রতি জাকারবার্গের একটি ছবিতে তাকে ই-মেইল চেক করতে দেখা গেছে। যেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্যামসাং এস সিরিজের ফোন ব্যবহার করেন তিনি। তবে ওই সিরিজের কোন ফোনটি জাকারবার্গ ব্যবহার করেন, তা পরিষ্কার নয়। তবে দাবি, এস২১ কিংবা এস ২২-এর মধ্যে কোনো ফোনই সম্ভবত ব্যবহার করেন তিনি।
.png)