ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্যের সন্ধান দেবে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫, ৮ আগস্ট ২০২৩
অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্যের সন্ধান দেবে গুগল
ফাইল ছবি

গত বছরের সেপ্টেম্বরে ‘রেজাল্ট অ্যাবাউট ইউ’ নামের একটি ফিচার নিয়ে এসেছিল গুগল। অনলাইনে আপনার কী কী তথ্য আছে সে তথ্য জানায় এই ফিচার। এবার সেই ড্যাশবোর্ড আপডেট করে নতুন ফিচার যোগ করেছে গুগল।

চারদিকে ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে যখন এতো হইচই তখন সেই ব্যক্তিগত তথ্যে খোঁজ জানাবে এই ফিচার। এই ড্যাশবোর্ডে নিজের নাম-পরিচয় দিলে সে নিজেই খোঁজার কাজটি করে দেবে। যে সব ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য রয়েছে, সেগুলো আপনার সামনে তুলে ধরা হবে। এবার আপনি সেই ওয়েব পেজগুলোতে গিয়ে দেখে নিতে পারবেন কোন তথ্য ফাঁস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তা মুছে দেয়ার আবেদনও করে দিতে পারবেন।

আগে কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য খুঁজে পাওয়া গেলে তা সরিয়ে দেয়ার জন্য ম্যানুয়ালি আবেদন করতে হতো। যার ফলাফল পেতে অনেক সময় লাগতো। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে নিজেকেও আপডেট করেছে গুগল।

Advertisement

এখন কোনো ওয়েবসাইটে আপনার ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেইল আইডি খুঁজে পাওয়া গেলে নোটিফিকেশনের মাধ্যমে তা আপনাকে নিজেই জানিয়ে দেবে গুগল। ফলে সহজেই আপনি তা মুছে ফেলার সুযোগ পাবেন।

এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে বলে দাবি গুগলের। প্রতারণার হাত থেকেও নিরাপদ থাকা যাবে। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফিচার চালু হয়েছে। খুব শিগগিরই এটি একাধিক দেশে চালু করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!