ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

গুগলের পিক্সেল ৮ সিরিজে কী থাকছে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ৪ সেপ্টেম্বর ২০২৩
গুগলের পিক্সেল ৮ সিরিজে কী থাকছে?
ছবি: সংগৃহীত

গুগলের ফোন পিক্সেল ৮ সিরিজের দুটি ফোন শিগগিরই বাজারে আসছে। একটি পিক্সেল ৮, অন্যটি পিক্সেল ৮ প্রো। হাইএন্ড সিরিজের ফোন দুটিই ৪ অক্টোবর বাজারে আসার কথা রয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে প্রায় পিক্সেল ৭ সিরিজের অনুরূপ হতে পারে ৮ সিরিজ। এই সিরিজের ফোনে থাকবে ৬.১৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। নিজেদের তৈরি টেনসর জি৩ প্রসেসর দেখা যাবে এই ফোনে।

এই ফোনে বেশ কিছু অত্যাধুনিক সুবিধাও থাকবে যেমন এআই ও মেশিন লার্নিং ফিচার্স। লাইভ ট্রান্সলেশন ও ফটো ব্লার সহ একাধিক সুযোগ-সুবিধা মিলবে এই স্মার্টফোনে। ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে ৪৪৮৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ২৪ ও ২০ ওয়াটের চার্জার দেবে গুগল। সঙ্গে ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকতে পারে।

Advertisement

ক্যামেরার ক্ষেত্রে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। যার মধ্যে মূল সেন্সর ৫০ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্টে সেলফি ও ভিডিও কলের জন্য ১১ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে।

দাবি করা হয়েছে, এই সেন্সর আগের তুলনায় ৩৫ শতাংশ উজ্জ্বল ছবি তুলতে সাহায্য করবে। পাশাপাশি এইচডিআর মোডেও পাওয়া যাবে ভালো ছবি।

স্টোরেজের ব্যাপারে নিশ্চিত তথ্য প্রকাশিত না হলেও ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে গুগল পিক্সেল ৮ স্মার্টফোনে সর্বোচ্চ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!