ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

গাড়ি রফতানিতে জাপানকে টপকে শীর্ষে চীন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:২৬, ১৪ অক্টোবর ২০২৩
গাড়ি রফতানিতে জাপানকে টপকে শীর্ষে চীন
ছবি: সংগৃহীত

বছরের প্রথম তিন মাসে জাপানকে টপকে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রফতানিকারী দেশ হয়ে উঠেছে চীন।

বিবিসির খবর অনুসারে, চীন এ সময়ে ১০ লাখ ৭ হাজার গাড়ি রফতানি করেছে, যা ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৫৮ শতাংশ বেশি। একই সময়ে জাপানের যানবাহন রফতানি ৯৫৪,১৮৫, যা এক বছর আগের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বৈদ্যুতিক গাড়ির চাহিদা এবং রাশিয়ায় বিক্রির কারণে চীনের রফতানি বেড়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ায় চীন রফতানি বাড়িয়েছে। পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করায় চীনও রাশিয়ায় রফতানি বাড়িয়েছে।

Advertisement

গত বছর জার্মানিকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি রফতানিকারকের তকমা পায় এশিয়ার এই জায়ান্ট। জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার ফলে চীনের মোটর শিল্পের উত্থানে ইন্ধন সহায়তা করেছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!