ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ইনস্টাগ্রামে নতুন ফিচারে থাকবে যেসব সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪, ২৫ অক্টোবর ২০২৩
ইনস্টাগ্রামে নতুন ফিচারে থাকবে যেসব সুবিধা
ফাইল ফটো

বিশ্বে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ইনস্টাগ্রাম অন্যতম। সময়ের সঙ্গে সঙ্গে বাজারে নিজের অবস্থান পোক্ত করতে বিভিন্ন ধরনের নিত্য নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম কৃর্তপক্ষ।

এবার ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করতে একাধিক ফিচার যুক্ত করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। অডিও নোট-সেলফি ভিডিও নোটে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। এর পাশাপাশি জন্মদিন এবং স্টোরি পোস্টেও থাকছে নতুনত্বের ছোঁয়া।

জানা গেছে, দ্রুতই এ ফিচারগুলো পরীক্ষামূলকভাবে আনবে মেটা। যা ব্যবহারকারীদের মধ্যে আরো সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

নতুন ফিচারে প্রোফাইলে বার্থডে এফেক্ট যুক্ত করা যাবে। সেলফির পাশাপাশি ভিডিও নোটও পাঠানো যাবে। এছাড়া ব্যবহারকারীরা অডিও নোটের মাধ্যমে নিজস্ব মতামত প্রকাশ করতে পারবেন।

এছাড়া বিশেষ মুহূর্ত শেয়ারের পাশাপাশি কারা কোনো স্টোরি দেখতে পারবেন, সেই তালিকাও তৈরি করতে পারবেন ব্যবহারকারী।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!