সম্প্রতি নকিয়ার মালিকানাধীন এইচএডি গ্লোবাল জানিয়েছে, তাদের ৪জি ফিচার ফোনগুলোতে ক্লাউড অ্যাপস যোগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে, ইউটিউব শর্টস এবং বিবিসি নিউজের মতো অ্যাপসগুলোও এবার নকিয়া ফিচার ফোনগুলো থেকে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা।
নকিয়া জানিয়েছে, তাদের ক্লাউড প্ল্যাটফর্মে এমনই কিছু ফিচার্স যোগ করা হচ্ছে, যেগুলো এরই মধ্যে নকিয়া ১১০ ৪জি এবং নকিয়া ১০৬ ৪তে রয়েছে। গুগল আইডি ব্যবহার করেই এই অ্যাপসগুলো চালানো যাবে।
.png)
এছাড়াও এই ফোনে বিভিন্ন পেমেন্ট অ্যাপসও চলবে। যা ইনবিল্ট হিসেবেই ফোনগুলোতে রয়েছে। নকিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ফোনগুলো ওয়েদার আপডেট থেকে শুরু করে খবর, ক্রিকেটের স্কোরের মতো একাধিক জরুরি আপডেট দিতে পারে। এখন ৪জি মোবাইল ডেটা ব্যবহার করেই এই ফোনগুলো থেকে ইউটিউব শর্টস ভিডিও এবং বিভিন্ন ধরনের গেমস খেলা যাবে।