ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

কল চলাকালে হোয়াটসঅ্যাপে শোনা যাবে গান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ২২ ডিসেম্বর ২০২৩
কল চলাকালে হোয়াটসঅ্যাপে শোনা যাবে গান
ছবি: সংগৃহীত

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার। এতে ভিডিও কল করার সময় ব্যবহারকারীরা গান শুনতে পারবেন। অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে মিউজিক ভিডিও শেয়ার করতে পারবেন। চালাতে পারবেন লাইভ গান, যাতে বাকিরাও শুনতে পান।

হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই নতুন ফিচারই লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ আইওএস বিটা ভার্সন ২৩.২৫.১০.৭২- এখানে ব্যবহারকারীদের অন্য ব্যবহারকারীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার এবং একসঙ্গে গান শোনার সুবিধা দেওয়া হয়েছে। এই স্ক্রিন শেয়ার ফিচারে শুধু যে অডিও বা গান শেয়ার করা যাবে তা কিন্তু নয়, মিউজিক ভিডিও-ও শেয়ার করতে পারবেন ইউজাররা।

অন্যদিকে টেস্টারদের নিরিখে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাঝে গান শেয়ার করা এবং তা চালানোর ফিচারটি পাশ করে গেছে। এবার শুধু সব ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু হওয়ার পালা। যদিও তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!