[ তথ্য প্রযুক্তি ]
নতুন বছরে যেসব বাইক আনছে রয়্যাল এনফিল্ড
ছবি: সংগৃহীত
নতুন বছরে বাজারে আসছে জনপ্রিয় বাইক সংস্থা রয়্যাল এনফিল্ডের ৪টি নতুন মোটরসাইকেল। এরমধ্যে তিনটি মডেল একদমই নতুন আর একটি মডিফাইড।
শটগান ৬৫০
কিছুদিন আগেই শটগান ৬৫০-এর উন্মোচন করেছে রয়্যাল এনফিল্ড। আগামী বছরের শুরুর তিন মাসেই বাজারে দেখা যেতে পারে এ মোটরসাইকেল। ভারতে শটগান ৬৫০-এর দাম হতে পারে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা।
গোয়ান ক্লাসিক
রয়াল এনফিল্ডের নতুন আরো একটি বাইকের ছবি প্রকাশ্যে এসেছে। এটি হলো গোয়ান ক্লাসিক। জনপ্রিয় মডেল ক্লাসিক ৩৫০-এর নতুন এডিশন।
.png)
হান্টার ৪৫০ ও স্ক্র্যাম্বলার ৬৫০
সম্পূর্ণ নতুন আরো দুটি মোটরসাইকেল আনছে রয়্যাল এনফিল্ড। এগুলো হলো হান্টার ৪৫০ এবং স্ক্র্যাম্বলার ৬৫০। দুটি বাইকই বাজারে ধরা দেবে নতুন অবতারে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!