[ তথ্য প্রযুক্তি ]
১৩ কোটির মাইলফলকে সিম্ফনি
ছবি: সংগৃহীত
১৩ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইল।
বরিশালের মাধবপাশা গ্রামের মো. জাহিদ বরিশাল শহরে অবস্থিত হ্যালো নেক্সট নামক মোবাইল ফোনের দোকান থেকে Symphony Z60 Plus ফোন কেনার মাধ্যমে সিম্ফনি মোবাইলের ১৩ কোটিতম গ্রাহক হয়ে যান। এ উপলক্ষে সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহিদ নিজে বরিশালে গিয়ে ১৩ কোটিতম গ্রাহক মো. জাহিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এ সময় পিংক ক্রিয়েটিভের ম্যানেজিং ডিরেক্টর চিত্রনায়ক রিয়াজ ও সিম্ফনি মোবাইলের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আবু সায়েম উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!