দুই বছর আগে গুগল পে’র পরিবর্তে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের জন্য গুগল ওয়ালেট চালু করা হয়। এরপরও অ্যাপটি বিশ্বের বিভিন্ন দেশে চালু ছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পেমেন্ট কার্যক্রমকে সহজ করার অংশ হিসেবে ৪ জুন থেকে গুগল পে সরিয়ে নেয়া হবে।
.png)
ব্লগপোস্টের তথ্যানুযায়ী, অ্যাপটি শুধু সিঙ্গাপুর ও ভারতে ব্যবহার করা যাবে। বিশ্বের ১৮০টির বেশি দেশে বর্তমানে গুগল ওয়ালেট চালু রয়েছে।