সোমবার রাতে টেক্সাসের অস্টিনে এক সভায় ইলন মাস্ক বলেন, ‘একটি নতুন ইভি (বৈদ্যুতিক গাড়ি) এরই মধ্যে উৎপাদন প্রক্রিয়ায় রয়েছে।’
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, নতুন গাড়িগুলোর মধ্যে একটি হতে পারে ২৫ হাজার ডলারের হ্যাচব্যাক যা মাস্ক ২০২০ সালে কোম্পানির ব্যাটারি ডে-তে উল্লেখ করেছিলেন।
.png)
মাস্ক বলেন, ‘আমি শুধু জোর দিয়ে বলতে চাই যে আমরা আসলে একটি নতুন পণ্য তৈরি করছি। আমরা আসলে একটি নতুন পণ্য ডিজাইন করছি। আমরা এখানে হাত গুটিয়ে বসে নেই।’
এর আগে গত মার্চে টেসলা তাদের ইনভেস্টর ডে-তে দুটি নতুন মডেলের গাড়ির কথা বলেছিলেন।