ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

নিরাপদ ও হালাল ইন্টারনেটের অভিজ্ঞতা দেবে কাহাফ গার্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ৩১ মার্চ ২০২৪
নিরাপদ ও হালাল ইন্টারনেটের অভিজ্ঞতা দেবে কাহাফ গার্ড
ছবি: সংগৃহীত

ইন্টারনেটের দুনিয়ায় এখন প্রতারণার জাল পেতে রেখেছে সাইবার দুর্বৃত্তরা। পর্নোগ্রাফি, জুয়া, নিপীড়ন, অশ্লীল কনটেন্টে ভরা অনেক কিছু অজান্তেই চোখের সামনে হাজির হচ্ছে। এর প্রভাব পড়ছে শিশুদের ওপর। বিশ্বের প্রায় ২০০ কোটির বেশি মুসলিম তাদের নৈতিক অবস্থান সমুন্নত রাখতে এ ধরনের কনটেন্ট থেকে দূরে থাকতে চান।

এ লক্ষ্যেই তুরস্কের উদ্যোক্তা প্রতিষ্ঠান (স্টার্টআপ) হালালজ তৈরি করেছে কাহাফ গার্ড নামের একটি নতুন অ্যাপ ও ব্রাউজার এক্সটেনশন। সম্প্রতি এটি উন্মুক্ত করা হয়েছে।

হালালজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন ২০২২ সাল থেকে ইন্টারনেটে অশ্লীল কনটেন্ট থেকে সহজে মুক্তির উপায় নিয়ে কাজ শুরু করেন। এর সমাধান হিসেবে তৈরি করেন কাহাফ গার্ড নামে এই হারাম ব্লক ও ডিএনএস সুরক্ষা এক্সটেনশন।

Advertisement

কাহাফ গার্ডের ফিচার সম্পর্কে নিজাম উদ্দিন বলেন, কাহাফ গার্ড (Kahf Guard) দিচ্ছে হারাম অ্যাড-ব্লকার, গুগল/বিং সেফ সার্চ ফিচার, যা দিয়ে অ্যাড্যাল্ট কনটেন্ট সার্চ করা যাবে না এবং ইউটিউব রেস্ট্রিকশন মোড সুবিধা। এতে  পর্নোগ্রাফি ও অশ্লীল কনটেন্ট, ম্যালওয়ার, স্ক্যাম ও ফিশিং, জুয়া ও নেশা জাতীয় কনটেন্ট, ইসলাম বিদ্বেষী কনটেন্ট, ভুয়া কনটেন্টযুক্ত ৫৫ লাখ হারাম ওয়েবসাইট থেকে সুরক্ষা পাওয়া যাবে। এটি কাজ করবে রাউটার, ফোন, কম্পিউটার এবং ব্রাউজারে।

পরিবারবান্ধব এ ফিল্টার লাগানো থাকলে শিশু-কিশোররাও নিরাপদে থাকবে বলে জানান তিনি।

নিজাম উদ্দিন বলেন, কাহাফ গার্ডে প্রাইভেসিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কাহাফ গার্ড ব্যবহারকারীর তথ্যে নজরদারি বা ব্রাউজিং হিস্টোরিতে ঢু মারে না। বিনামূল্যে পাওয়া এ সুবিধা কম্পিউটার বা মোবাইল ফোনে যুক্ত করাও সহজ। আর রাউটারের সঙ্গে যুক্ত করলে পুরো বাড়ি নিরাপদ থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!