ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

আজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪, ১৮ এপ্রিল ২০২৪
আজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা বৃহস্পতিবার রাতে এক ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এ জন্য দেশব্যাপী ইন্টারনেট ধীরগতির কারণে ভোগান্তিতে পড়বেন গ্রাহকরা।

বুধবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

Advertisement

তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে বলেও জানিয়েছে বিএসসিপিএলসি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!