টেসলার একাধিক বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। যার মধ্যে ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার এবং সার্ভিস ডিপার্টমেন্ট অন্যতম।
খরচ কমাতেই কোম্পানির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। অর্থাৎ নতুন অর্থবর্ষে ‘কস্ট কাটিংয়ের’ দৌলতেই মাস্কের সংস্থা থেকে একাধিক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
.png)
সূত্রের খবর, চলতি সপ্তাহেই টেসলার বহু কর্মীর কাছে মেইল আসে। সেই ই-মেইলের মাধ্যমে জানানো হয়, এবার কোনো কোনো ক্ষেত্র থেকে কর্মীদের চাকরি যাচ্ছে।
প্রসঙ্গত, মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার) থেকে ছাঁটাই শুরু করেন ইলন মাস্ক। এক্স থেকে একাধিক কর্মীর ছাঁটাই নিয়ে এক সময় সরগরম হয়ে ওঠে। এবার তিনি ফের ছাঁটাই শুরু করলেন টেসলা থেকে।