ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বাড়ির এসির তাপমাত্রা কেন ১৬-৩০ এর মধ্যে থাকে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৫, ৩০ মে ২০২৪
বাড়ির এসির তাপমাত্রা কেন ১৬-৩০ এর মধ্যে থাকে?
ফাইল ফটো

দিন দিন বেড়েই চলছে তাপপ্রবাহ। এসি বন্ধ করে দিলেই গরমে হাঁসফাঁস অবস্থা। কিন্তু এসি ব্যবহার করার সময় কী কখনো খেয়াল করেছেন কেন এসির তাপমাত্রা সর্বোনিম্ন ৩০ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে যায় না? 

সারাবিশ্বে এসির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারিত রয়েছে। প্রকৃতপক্ষে, প্রযুক্তিগত এবং স্বাস্থ্যগত কারণে, বাড়িতে স্থাপিত এয়ার কন্ডিশনার (এসি) তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে যায় না এবং গাড়ির ভিতরে ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে যায় না।

এর দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত ১৬ এর থেকে কম এসির তাপমাত্রা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ। সব এয়ার কন্ডিশনারে একটি ইভাপোরেটর থাকে। এই ইভাপোরেটর কুল্যান্টের সাহায্যে ঠান্ডা হয় এবং এটি আপনার ঘরকেও ঠান্ডা করে।

Advertisement

এমন অবস্থায় এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির কম হলে ইভাপোরেচরে বরফ জমতে শুরু করবে। যে এসি আপনার ঘর ঠান্ডা করছে সেটি নিজেই ঠান্ডা হয়ে যাবে। এতে আপনার এসি খারাপ হতে পারে। এই কারণে যে কোনো এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির কম করা যায় না।

অন্যদিকে যখন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে তখন আবহাওয়া শীতল থাকে। কিন্তু যখন তাপমাত্রা তার উপরে চলে যায়, তখন আপনি গরম অনুভব করতে শুরু করেন।

যদি এসির তাপমাত্রা ৩০ এর উপরে চলে যায়, তা হলে আর সেটি চালানোর কোনো মানে নেই। কারণ তখন ঠান্ডা বাতাসের পরিবর্তে গরম বাতাস বইতে শুরু করবে। এয়ার কন্ডিশনারের কাজ হলো বাতাস ঠান্ডা করা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!