ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

মেসেজিংয়ের অভিজ্ঞতা বদলে দেবে অ্যাপলের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ৩ জুন ২০২৪
মেসেজিংয়ের অভিজ্ঞতা বদলে দেবে অ্যাপলের নতুন ফিচার
ফাইল ছবি

আইওএস ১৮-এর মেসেজিং অভিজ্ঞতায় পরিবর্তন আনতে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে অ্যাপল।

অ্যাপলের বিবৃতি অনুযায়ী, মেসেজিংয়ের জন্য আরো টেক্সট ইফেক্ট যুক্ত করা হবে। এমনকি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে মেসেজ পাঠালেও এগুলো কাজ করবে।

নতুন টেক্সট ইফেক্টের মধ্যে প্রথমেই রয়েছে অ্যানিমেটেড টেক্সট। ফলে সাধারণত শুধু টেক্সট দিয়ে যে মেসেজ পাঠানো হতো, সে অভিজ্ঞতায় পরিবর্তন আসবে। নতুন ফিচারটির কারণে যেকোনো বাক্যের বিভিন্ন শব্দে অ্যানিমেশন যুক্ত করা যাবে। ম্যাকরিউমরসের তথ্যানুযায়ী, এ ইফেক্ট মেসেজিং অ্যানিমেশনে নতুন অধ্যায় শুরু করবে।

Advertisement

ফিচারের দ্বিতীয় অংশটি হলো ক্রস প্লাটফর্ম কম্প্যাটিবিলিটি। বর্তমানে শুধু আইফোন ইউজাররা আইমেসেজ ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন। নতুন ফিচারটি কার্যকর হলে আইফোন থেকে আরসিএসের সহায়তায় অ্যান্ড্রয়েড ডিভাইসে মেসেজ পাঠানো ও পড়া যাবে। এসএমএস ও আইমেসেজে থাকা ফিচারের মধ্যে পার্থক্য কমাতে কাজ করছে আরসিএস।

টেক্সটিংয়ে এসব সুবিধা বা ফিচার ছাড়াও আরো কিছু বিষয় থাকবে। এর মধ্যে আইমেসেজে অ্যাপলের এআই সক্ষমতাকে ছড়িয়ে দেয়ার মতো বিষয় রয়েছে। অ্যাপলের আসন্ন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলনে আইওএস ১৮-এর নতুন এ ফিচার বা সুবিধা উন্মোচন করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ কারণে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!