ওয়ানপ্লাসের ‘গ্রিন লাইন’ সমস্যার ফ্রি রিপেয়ার আটকে গেছে
ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যুতে গ্রাহকদের সবচেয়ে বেশি হতাশ করেছে চীনা হ্যান্ডসেট ব্র্যান্ড ওয়ানপ্লাস। ব্র্যান্ডটি দেশের বাজারে অফিসিয়াল স্মার্টফোন নিয়ে হাজির হয় চলতি বছরের মে মাসে। সেই সময়ে ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিক্যাল লাইনের (গ্রিন লাইন) সমস্যা বিনামূল্যে রিপেয়ার করে দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির এই ঘোষণা স্বস্তি ফিরে পাই হাজার হাজার গ্রাহক। তবে সার্ভিস সেন্টার গিয়ে হতাশ হতে হয় গ্রাহকদের। শর্তের বেড়াজালে ওয়ানপ্লাসের গ্রিন লাইন সমস্যা থেকে মুক্তির রাস্তা বন্ধ সাধারণ গ্রাহকদের।
দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের বিভিন্ন গ্রুপ ও সার্ভিসিং সেন্টার থেকে জানা যায়, দেশের ওয়ানপ্লাস ব্যবহারকারীদের ৯৯ শতাংশ ফোন গ্রিন লাইন ইস্যু রয়েছে। জানা যায় দেশে ব্যবহৃত ৯৮ শতাংশ ফোন ইন্ডিয়ান ও চীনা ভার্সন। দেশের গ্লোবাল ভার্সনের ওয়ানপ্লাস ফোন নেই বললেই চলে। বেশিরভাগ ব্যবহারকারী যেন এই সুবিধা না পাই সেই বিষয়টাকে শর্তের বেড়াজালে দিয়ে গ্রাহকদের বোকা বানানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
.png)
ওয়ানপ্লাস ফোন ব্যবহারকারী মেহেরাব রহমান বলেন, আমার ওয়ানপ্লাস ফোনের ‘গ্রিন লাইন’ সমস্যায় আছে অনেক দিন ধরে। দেশে কোন সমাধান পাচ্ছিলাম না । যখন ফেসবুকে দেখলাম ওয়ানপ্লাস বাংলাদেশে অফিসিয়ালি আসছে আমি আশায় ছিলাম হয়তো ভালো একটা সমাধান পাব। কিন্তু সার্ভিসিং সেন্টারে গিয়ে আশাহত হলাম।
ওয়ান প্লাস নাইন প্রো ইউজার সোহেল রানা জানান, আমি মূলত ওয়ান প্লাস নাইন প্রো ইউজার, ফোনটা গ্রিন লাইন পড়ে যাওয়াতে নতুন ফোন কিনতে হচ্ছে । সার্ভিসিং সেন্টার থেকে সুধু গ্লোবাল ভার্সন ছাড়া কোন সার্ভিসিং করে দিচ্ছে না।
ইমরান হোসেন নামে একজন ওয়ানপ্লাস নাইন প্রো ইউজার বলেন, ওয়ানপ্লাস ফোনের ‘গ্রিন লাইন’ সমস্যা তারা আসলে সমাধান করতেই চাইনি । তারা আসলে চেয়েছে নিজেদের মার্কেটিং করতে। স্মার্টফোনে ভার্টিক্যাল লাইনের (গ্রিন লাইন) সমস্যা নিয়ে তাদের গ্রাহকদের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়া ছিল যার কারণে তারা এই ছলচাতুরীর আশ্রয় নিয়েছে ।
এর আগে ‘গ্রিন লাইন’ সমস্যা কথা ওয়ানপ্লাস ইন্ডিয়া তাদের বিবৃতিতে স্বীকার করে নিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে কোম্পানি গ্রিন তাদের নিকটতম ওয়ানপ্লাস সার্ভিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেয় এবং সমস্যায় ক্ষতিগ্রস্ত ফোনগুলির বিনামূল্যে স্ক্রিন পাল্টে দেওয়ারও ঘোষণা করে। ইন্ডিয়া ছাড়াও বিভিন্ন দেশে ক্ষতিগ্রস্ত ফোনগুলোর বিনামূল্যে স্ক্রিন পাল্টে দিয়েছে ওয়ানপ্লাস।
ওয়ানপ্লাস বাংলাদেশের আফটার সেলস সার্ভিস ডিরেক্টর রুবায়েত ফেরদৌস চৌধুরী আগেই জানিয়েছিলেন, বাংলাদেশজুড়ে ৩৫টি স্থানে ২২টি সার্ভিস সেন্টার এবং ১৩টি সার্ভিস পয়েন্টের মাধ্যমে বিক্রয় পরবর্তী সেবা পাওয়া যাবে। তবে শর্তের বেড়াজালে বাংলাদেশে এই সুযোগ খুবই সীমিত।