[ তথ্য প্রযুক্তি ]
মোবাইলের অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাওয়া নিয়ে যা বলছে অপারেটররা
ফাইল ফটো
দেশে টানা ৫ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। এ অবস্থায় গ্রাহকদের মনে প্রশ্ন আগে কেনা ও অব্যবহৃত ইন্টারনেট ডাটা ফেরত পাওয়া যাবে কিনা।
সাধারণত একটি প্যাকেজ শেষ হওয়ার আগেই ঐ প্যাকেজটি আবার কিনলে অব্যবহৃত ডেটা সমন্বয় করা হয়। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সুযোগ নেই। তবে বর্তমান পরিস্থিতিতে অবশ্য কিছুটা আশার আলো দেখাচ্ছে মুঠোফোন অপারেটর কোম্পানিগুলো।
গ্রামীণফোন, রবি ও বাংলালিংক জানিয়েছে, তারা গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবে। এজন্য তারা মোবাইল ইন্টারনেট চালু হওয়ার জন্য অপেক্ষা করছে।
.png)
আগামী রোববার বা সোমবার থেকে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!