ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

পানি থেকে মোবাইল ফোন সুরক্ষায় করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ২৩ আগস্ট ২০২৪
পানি থেকে মোবাইল ফোন সুরক্ষায় করণীয়
ছবি: অন্তর্জাল

বর্ষার এই সময়ে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সময় অসময়ে। এই বৃষ্টিতে ছাতা দিয়ে মাথা রক্ষা করা গেলেও, বৃষ্টির পানি থেকে পকেটে থাকা মোবাইল ফোন কিন্তু সব সময়ে সুরক্ষিত রাখা যায় না।

একটু অসতর্ক হলেই এই পানিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে আপনার দরকারি ফোনটি। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে বৃষ্টির পানি থেকে সুরক্ষিত রাখা যায় মোবাইল ফোনকে।

কোনো কারণে যদি ফোনে পানি লেগেই যায়, তা হলে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। তার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন।

Advertisement

কারণ বৃষ্টির পানি ফোনে ঢুকে যাতে শট সার্কিট না হয়ে যায়, সেই জন্য ফোনটি বন্ধ করে দেওয়াই ভালো। বৃষ্টির দিনে সব সময় সঙ্গে একটি পলিথিন রাখুন।
হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখুন এবং পলিথিন ব্যাগের উপরে গিঁট মেরে দিন। পলিথিন এর বদলে চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন, ব্যাগের ভেতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন।

ফোনের একটা ওয়াটারপ্রুফ কভার কিনে রাখুন। এই কভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না। এই কভারের মধ্যে রেখেও ফোন ব্যবহার করতে পারেন।

ফোন কোনোও ভাবে ভিজে গেলে সঙ্গে সঙ্গেই তা চার্জে দেবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই তা চার্জে দিন। চার্জ না থাকলেও ভেজা ফোনে কখনও চার্জ দেবেন না। কারণ যেকোনো সময় এর থেকে বিপদ ঘটে যেতে পারে।

ফোনে কোনো কারণে পানি ঢুকে গেলে ঘাবড়াবেন না। ফোনটি সঙ্গে সঙ্গে চালের ড্রামে রেখে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিলেই চাল ফোনের ভেতরে জমে থাকা পানি শুষে নেবে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!