ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হলে উদ্ধার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
প্রকাশিত: ১৫:১৮, ৩০ আগস্ট ২০২৪
ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হলে উদ্ধার করবেন যেভাবে
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

ইউটিউবে বুঁদ হয়ে অনেকেই দিনের বড় একটা অংশ কাটিয়ে দেন। মানুষকে ইউটিউবের গণ্ডিতে ধরে রাখতে কনটেন্ট ক্রিয়েটরদেরও পরিশ্রমের শেষ নেই। এই পরিশ্রমের মাধ্যমেই তারা উপার্জনও করেন। কনটেন্ট ক্রিয়েটররা প্রায়ই হ্যাকারদের কবলে পড়েন। স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়।

‘হ্যাকারদের হাত থেকে কীভাবে উদ্ধার করবো নিজের ইউটিউব অ্যাকাউন্ট?’ - অনেক কনটেন্ট ক্রিয়েটরই প্রশ্নটা করে থাকেন। আপনার যদি মনে হয় ইউটিউব অ্যাকাউন্টটি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেক্ষেত্রে আপনি নতুন টুল সরাসরি ব্যবহার করতে পারেন YouTube Help Center-এর মাধ্যমে। সেখানেই আপনি একের পর এক নির্দেশ পাবেন অ্যাকাউন্ট রিকভার করার। নির্দেশনাগুলো ফলো করতে হবে।

প্রথমে গুগলে লগইন করতে হবে। এটাই কন্ট্রোল ফিরে পাওয়ার প্রথম ধাপ। বর্তমানে এই টুলটি শুধুমাত্র ইংরেজিতে ব্যবহার করা যাচ্ছে। এবং নির্দিষ্ট কিছু ক্রিয়েটরই এই ফিচারের সুবিধা পাবেন। যদি আপনি সেই তালিকায় নাও থেকে থাকেন, তাতে চিন্তিত হওয়ার কিছুই নেই। অনেক বড় পরিকল্পনা রয়েছে। শীঘ্রই এই ফিচারের সুবিধা পাবেন সকল ক্রিয়েটাররাই।

Advertisement

যারা এই মুহূর্তে এই টুলটি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কী করণীয়? ইউটিউবের পরামর্শ সেই সকল ক্রিয়েটররা যেন সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন। এক্স হ্যান্ডেলে @TeamYouTube-এ মেসেজ পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!