ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বিশ্বের সবচেয়ে বড় আইফোনের ভিডিও ভাইরাল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ৭ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বের সবচেয়ে বড় আইফোনের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় রেপ্লিকা আইফোন তৈরি করেছেন প্রযুক্তিবিষয়ক ভিডিও নির্মাতা অরুণ রুপেশ। সাত ফুট লম্বা আইফোনটি বিশ্বরেকর্ড গড়ে স্থান পেয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে।

এই আইফোন তৈরিতে গেজেট-বিল্ডিং বিশেষজ্ঞ ম্যাথু পার্কসের সহায়তা নিয়েছেন অরুণ রুপেশ। তাদের তৈরি আইফোন-১৫ মডেলের মুঠোফোনটি অন্যান্য আইফোনের মতো ব্যবহার করা যায়। অর্থাৎ এটি শুধুমাত্র দেখানোর জন্য তৈরি হয়নি। ছবি তোলা থেকে শুরু করে সবই করা যাবে এই আইফোনে।

এত বড় আইফোন বিশ্বের কোথাও আগে তৈরি করা হয়নি। ফলে এটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে সর্ববৃহৎ আইফোন হিসেবে জায়গা করে নিয়েছে।

Advertisement

অরুণ রুপেশ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, আমার দল ও ম্যাট এমন কিছু করেছে যা আগে করা হয়নি। আমি গর্বিত। আমি গিনেজ বুকের নতুন নতুন রেকর্ডগুলো দেখে বড় হয়েছি। সেখানেই একটি রেকর্ড করেছি। যা অবিশ্বাস্য।

গিনেড ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, অরুণ ২০১১ সালে ইউটিউবে ভিডিও আপলোড শুরু করেন। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন রিভিউ দেওয়ায় ইউটিউবে তার বেশ ভালো পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে। আইফোন নির্মাতা অ্যাপলের ইউটিউবে যে পরিমাণ সাবস্ক্রাইবার আছে; সেটির চেয়ে অরুণের বেশি সাবস্ক্রাইবার হয়। এরপরই তিনি সিদ্ধান্ত নেন অ্যাপলের একটি রেপ্লিকা আইফোন তৈরি করবেন।

অপরদিকে অস্বাভাবিক বড় অথবা ক্ষুদ্রাকৃতির গ্যাজের তৈরি করে থাকেন গেজেট-বিল্ডিং বিশেষজ্ঞ ম্যাথু পার্কস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!