ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

মেটা এআইয়ের সঙ্গে কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ১২ সেপ্টেম্বর ২০২৪
মেটা এআইয়ের সঙ্গে কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে
ফাইল ছবি

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে মেটা। অনেক আগেই মেটা এআই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এই চ্যাটবটে আরও আকর্ষণীয় ফিচার যোগ করা হচ্ছে, আসছে ‘মেটা এআই ভয়েস মোড’ ফিচার। এর ফলে ব্যবহারকারীরা সরাসরি কথা বলতে পারবেন মেটা এআইয়ের সঙ্গে।

ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি অবশ্য আগেই অভিজ্ঞতার সুযোগ দিয়েছে ব্যবহারকারীদের। প্রথমে চ্যাট ইন্টারফেস চালু করেছিল মেটা। লিখে লিখেই নিজেদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা। এর ব্যবহারও খুবই সহজ। কিন্তু হোয়াটসঅ্যাপে এআই ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলতে এবার আরও নতুন পদক্ষেপ করতে চলেছে মেটা।

মেটা এআই ব্যবহারের সময় নিজেদের পছন্দমতো কণ্ঠস্বরও বেছে নিতে পারবেন। তিনটি আলাদা ধরনের ব্রিটিশ ও দুরকমের মার্কিন কণ্ঠস্বরের ভেতর থেকে বাছার সুযোগ পাচ্ছেন তারা। তবে পরে আরও চারটি কণ্ঠস্বরও যোগ করা হতে পারে। যে কণ্ঠস্বরগুলো জনপ্রিয় ব্যক্তিদের। যা থেকে পরিষ্কার, অদূর ভবিষ্যতে হোয়াটস্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা আরও চমকপ্রদ হতে চলেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!