ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

দেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ২৭.৭৬ এমবিপিএস

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৪
দেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ২৭.৭৬ এমবিপিএস
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

দেশে মোবাইল ইন্টারনেটের গতিও কিছুটা বাড়লেও র‍্যাংকিংয়ে পরিবর্তন আসেনি। জুলাইয়ে দেশে সক্রিয় চারটি মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২৭.০৮ এমবিপিএস। আর আগস্টে গতি কিছুটা বেড়ে হয়েছে ২৭.৭৬ এমবিপিএস। একই সময়ে আপলোড স্পিড ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে এমন তথ্য জানা যায়। এতে বলা হয়, জুলাই মাসের মতোই মোবাইল ইন্টারনেটের গতিতে আগস্টে ৮৯তম অবস্থানে আছে বাংলাদেশ।

তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে জুলাইয়ের চেয়ে আগস্টে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৯তম। জুলাইয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

Advertisement

ওকলার তথ্য বলছে, আগস্টে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল ৪৮ দশমিক ১৪ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ৪৭ দশমিক ৩১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ৫ মিলিসেকেন্ড।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি কেমন, তা তুলে ধরে প্রতি মাসে স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!