ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

অব্যবহৃত সিম নিজের নামে ৩ বছর রাখা যাবে, খরচ হবে যত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪, ২৬ অক্টোবর ২০২৪
অব্যবহৃত সিম নিজের নামে ৩ বছর রাখা যাবে, খরচ হবে যত
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

অব্যবহৃত সিম কার্ডের মেয়াদ নির্দিষ্ট ফি দিয়ে বাড়ানোর সুযোগ তৈরি হতে যাচ্ছে। আগের নিয়ম অনুযায়ী সিম রিসাইক্লিংয়ের সময় ৪৮০ দিন। এরপর ওই সিম কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। নতুন সিদ্ধান্তের ফলে টাকা খরচ করে মেয়াদ বাড়ানো যাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে। শিগগির নতুন এ নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র।

বিটিআরসি জানায়, নির্দিষ্ট মেয়াদের (৪৮০ দিন) পরেও যদি কেউ ওই সিম নিজের নামে রাখতে চান, তাহলে নির্দিষ্ট ফি দিয়ে তা সচল রাখা যাবে। সেক্ষেত্রে দুই বছর মেয়াদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এর সঙ্গে যোগ হবে ট্যাক্স।

Advertisement

তাছাড়া তিন বছর মেয়াদের জন্য ফি দিতে হবে ৪৭৫ টাকা, সেই সঙ্গে ট্যাক্স যুক্ত হবে। তবে এ মেয়াদ বাড়ানোর জন্য মোবাইল অপারেটররা ডাটা ও ভয়েস কলের কোনো ধরনের অফার দিতে পারবেন না।

এদিকে, বিটিআরসি একই সঙ্গে অব্যবহৃত সিমের মেয়াদও কমিয়ে দিচ্ছে। এখন রিসাইক্লিংয়ের সময় (অব্যবহৃত সিম পুনরায় বিক্রি) ১১ মাস অর্থাৎ, ৩৩০ দিন করার করার সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে যোগ হবে এক মাসের নোটিশ পিরিয়ড। সেক্ষেত্রে ৩৬০ দিন পর সিম রিসাইক্লিং হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!