ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ক্যামেরা চমক নিয়ে নতুন স্মার্টফোন ভিভো ভি৮০

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ৯ নভেম্বর ২০২৬
ক্যামেরা চমক নিয়ে নতুন স্মার্টফোন ভিভো ভি৮০
ছবি সংগৃহীত

জাইস ক্যামেরা, ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও নতুন নকশার সমন্বয়ে বাংলাদেশের বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। সোমবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে যাত্রা শুরু করা ভি৮০ ফোনটির বিশেষ আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা এবং উন্নত ভিডিও ধারণের সুবিধা।

ভিভো জানিয়েছে, পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৮৫ ও ১০০ মিলিমিটারের দুটি বিশেষ অপশন। এগুলোর মাধ্যমে ছবিতে স্বাভাবিক গভীরতা ও পটভূমিতে ঝাপসা আবহ তৈরি করা সম্ভব। এছাড়া এআই ক্রিয়েটিভ ক্যামেরায় টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কসের মতো সুবিধা যুক্ত করা হয়েছে। ফোনটির সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে ৪কে রেজল্যুশনে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ভিডিও ধারণ করা যাবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফলে দ্রুত চার্জের পাশাপাশি দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুবিধা পাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে আরও রয়েছে ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ আই-প্রটেকশন ডিসপ্লে এবং ভিভোর নতুন অরিজিনওএস ৭।

নকশায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ও অ্যারোস্পেস-গ্রেড ধাতব ফ্রেম। রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে—এই তিন রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। দেশে ভিভো ভি৮০-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার সংস্করণের দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম ৮৯ হাজার ৯৯৯ টাকা। ইতোমধ্যে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। ভিভোর অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে সর্বোচ্চ ১২ মাসের শূন্য সুদের কিস্তি সুবিধায়ও এটি কেনা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!