এ কেমন কেক! দোকানে গিয়ে চক্ষু ছানাবড়া খদ্দেরের। অবশ্য কেকের ডিজাইনের অভিনবত্বে হাসি ফুটছে তাদের মুখে। অনেকেই কেক কিনতে এসে এমন কেক বাড়ি নিয়ে গিয়েছেন সবাইকে চমকে দেবেন বলে। আর অভিনব কেকগুলো বিক্রিও হচ্ছে দেদার। শুধু এই কেকই নয়, তৈরি হয়েছে চন্দ্রযানের থিমের কেক, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কেকও।
বড়দিন উদযাপনের প্রধান উপকরণ যে সেই কেকই। তবে মূল্যবৃদ্ধির গনগনে আঁচে হাত পুড়ছে সাধারণ মানুষের। কেকের বাজারও তার প্রভাব এড়াতে পারেনি, তার প্রমাণ এই কেকগুলো। পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের। তাই সরকারকে বার্তা দিতেই এই কেক তৈরির সিদ্ধান্ত নিয়েছে বেকারিগুলো। কেকটি বিক্রি করা হয়েছে তিন হাজার টাকা দরে।
.png)