ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

বাক্স খুলতেই মহাশূন্যে ভাস‌লো পিৎজা

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ৩১ আগস্ট ২০২১
বাক্স খুলতেই মহাশূন্যে ভাস‌লো পিৎজা
বাক্স খুলতেই শূন্যে ভেসে উঠল পিৎজা। ছবি সংগৃহীত

মহাকাশে উড়ন্ত পিৎজা! না, নতুন উপন্যাসের নাম নয়। সত্যিই এমন আশ্চর্য দৃশ্যের সাক্ষী হচ্ছেন নেটিজেনরা। সৌজন্যে এক ভাইরাল ভিডিও। তবে দৃশ্যটি মহাকাশের হলেও মহাশূন্যের নয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনের ভিতরে এমনই অভিজ্ঞতার শিকার হয়েছে মহাকাশচারীরা। তাদেরই একজন শেয়ার করেছেন ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যায়, পিৎজাগুলোকে অ্যালুমিনিয়ামের ফয়েল খুলতেই শূন্যে ভেসে উঠছে। চোখের সামনেই শূন্য আঁকড়ে দিচ্ছে আজব সাঁতার। পৃথিবীতে এমন দৃশ্য একেবারেই অলৌকিক। তাই পৃথিবীবাসীর কাছে তা যেন কোনো ফ্যান্টাসি কিংবা কল্পবিজ্ঞান ছবির দৃশ্য বলে মনে হয। 

তবে মহাকাশে মহাকর্ষের কারণে এমনটা ঘটা খুবই স্বাভাবিক ব্যাপার। খাবার টেবিলে বসা মহাকাশচারীদের চোখের সামনেই পিৎজাগুলোকে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে ভিডিওতে। ভাসমান পিৎজা দেখে মহাকাশচারীদের শিশুর মতো উৎফুল্ল হতে দেখা যায়। 

Advertisement

স্বাভাবিক ভাবেই এমন ভিডিও দেখে মজা পেয়েছেন নেটিজেনরাও। প্রথম ২৪ ঘণ্টাতেই তা প্রায় সাড়ে সাত লাখের বেশি ভিউ হয়েছে। আর তারপরও নাগাড়ে ভাইরাল হয়ে চলেছে ভিডিওটি। 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!