ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

ভুলে নয়, সত্যিই অনলাইনে আপেল অর্ডারে মিলল আইফোন

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ১২ অক্টোবর ২০২১
ভুলে নয়, সত্যিই অনলাইনে আপেল অর্ডারে মিলল আইফোন
ভুলে নয়, সত্যিই অনলাইনে আপেল অর্ডারে মিলল আইফোন। ছবি সংগৃহীত

জনপ্রিয় একটি ই-কমার্স প্রতিষ্ঠান থেকে এক ব্যাগ আপেল অর্ডার করেছিলেন এই ব্যক্তি। প্রতিবারই তো যে পণ্য অর্ডার করেন সেটাই ডেলিভারি দেয় প্রতিষ্ঠানটি। তবে নিজের পণ্য হাতে পেয়ে তো নিজের চোখকেই বিশ্বাস করেননি। কারণ খাওয়ার আপেলের বদলে তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটি আসল আইফোন।

জানা যায়, ৫০ বছর বয়সী ইংল্যান্ডের বাসিন্দা নিক জেমস দেশটির জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান টেসকোতে এক ব্যাগ আপেল কেনার জন্য অর্ডার করেন। নিজের অর্ডার বুঝে নেয়ার সময় ডেলিভ্যারিম্যান জানান, তার জন্য ‘সারপ্রাইজ’ আছে। প্যাকেট খুলে এক ব্যাগ আপেলের সঙ্গে ফ্রি আইফোন এসই পেয়ে তো খুশিতে আত্মহারা হয়ে যান তিনি।

কী ভাবছেন, ই-কমার্স প্রতিষ্ঠান আপেলের সঙ্গে আইফোন গুলিয়ে ফেলেননি? না আসলে ঐ প্রতিষ্ঠান মোটেও গুলিয়ে ফেলেননি। নিজেদের প্রচারণার অংশ হিসেবেই ঐ আইফোন দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি। 

Advertisement

এ ব্যাপারে টুইটারে জেমস জানান, টেসকোকে অনেক ধন্যবাদ। টেসকো থেকে যখন সারপ্রাইজের কথা বলা হলো, তখন তিনি ভেবেছিলেন হয়তো ছোটখাট কোনো জিনিস দেওয়া হবে। তবে আস্ত একটা আইফোন পেয়ে ভীষণ খুশি তিনি। নেট দুনিয়াতে ভাইরাল এখন এই  আইফোন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!