ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

বিল গেটসের সম্পদ বিলিয়ে দিলে আপনি কত পাবেন

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩, ২৪ অক্টোবর ২০২১
বিল গেটসের সম্পদ বিলিয়ে দিলে আপনি কত পাবেন
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস- ফাইল ফটো

রোববার সকাল ৯ টায় জানা গেল ফোর্বস সাময়িকী বিশ্বের সম্পদশালীদের তালিকা প্রকাশ করেছে। আর তালিকায় মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নিট সম্পদের পরিমাণ নাকি ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। 

হিসাব অনুযায়ী, প্রতিদিন যদি বিল গেটস এক কোটি ডলার করে খরচ করেন তবে ১৩ হাজার ৫৪০ দিন অর্থাৎ ৩৭ বছরের বেশি লাগবে সে অর্থ ফুরাতে।

মজার বিষয় হচ্ছে যে, বিল গেটস বা বিলিয়নিয়ারদের সূচকে অন্য যাদের সম্পদের হিসাব দেখানো হয়, তা কিন্তু মোট সম্পদ ও মোট দায়ের ব্যবধান নয়। সূচকে দেখানো সম্পদ হচ্ছে বিলিয়নিয়ারদের নিট সম্পদের পরিমাণ। সেই সম্পদ কেবল নগদ অর্থ নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, জমি, বাড়িঘর , ঘরের ঘটিবাটির সম্ভাব্য দামও হয়তো অন্তর্ভুক্ত রয়েছে। বিল গেটস চাইলেই এক দিনের নোটিশে সব সম্পদ নগদ অর্থে রূপান্তর করতে অক্ষম।

Advertisement

যেহেতু মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নিট সম্পদ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার তাই বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১১ লাখ ৫৯ হাজার ৭০১ কোটি টাকা (বাংলাদেশ ব্যাংকের গতকালের হিসাব অনুযায়ী ডলারপ্রতি ৮৫ টাকা ৬৫ পয়সা)। তো পৃথিবীর প্রত্যেক মানুষকে এ টাকা বিলিয়ে দিলে কত করে ভাগে পাবেন। 

জাতিসংঘের পপুলেশন ডিভিশনের ওয়েবসাইটে সর্বশেষ ২০১৯ সালের প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ২০২০ সালে পৃথিবীর মোট জনসংখ্যার সম্ভাব্য তথ্য দেওয়া ৭৭৯ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৭২৯ জনের। নির্ভরযোগ্য তথ্য হিসেবে তা দিয়েই হিসাব কষা যাক।

বিল গেটসের নিট সম্পদের পরিমাণকে পৃথিবীর মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১ হাজার ৪৮৭ টাকা ৭৮ পয়সা। ২০২১ সালে এসে মানুষ যদি কিছুটা বাড়ে তবে আপনার ভাগে পরিমাণ আরো কম পড়বে।

অনেক তো হিসাব হলো। এ হিসাব কষা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেই। কাজে মনোযোগ দিলে কিছু পয়সা পকেটে ঢুকতে পারে। বিল গেটস যদিও দান খয়রাত করেন কিন্তু টাকা বিলানোর মতো চিন্তা কি তার আর আছে?

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!