ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

দুই পরিবারের সম্মতিতে সমকামী দম্পতির বিয়ে

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ২০ ডিসেম্বর ২০২১
দুই পরিবারের সম্মতিতে সমকামী দম্পতির বিয়ে
দুই পরিবারের সম্মতিতে সমকামী দম্পতির বিয়ে। ছবি সংগৃহীত

বাঁধা ছিল, তবে তা জয় করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই যুবক। তাদের মধ্যে একজন আবার কলকাতার বাসিন্দা। অভিনব এই বিয়ের সাক্ষী থাকল হায়দরাবাদ। সমকামী নবদম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন দুই পরিবারের সদস্যরা। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  

কলকাতার বাসিন্দা সুপ্রিয় চক্রবর্তী। তিনি পেশায় হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউশনের শিক্ষক। আর হায়দরাবাদের বাসিন্দা অভয় দং। তিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত। স্কুলে পড়ার সময়ই তারা বুঝতে পেরেছিলেন, আর পাঁচজনের থেকে খানিকটা আলাদা তাদের পছন্দ। নারী নয়, বরং পুরুষের প্রতি আকৃষ্ট হন তারা। 

স্কুলে পড়ার সময়ই তারা বুঝতে পেরেছিলেন, আর পাঁচজনের থেকে খানিকটা আলাদা তাদের পছন্দপরবর্তীতে একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয় সুপ্রিয় ও অভয়ের। বাড়ে ঘনিষ্ঠতা। তবে বিষয়টি যে খুব সহজে চক্রবর্তী ও দং পরিবার মেনে নিয়েছে, তেমনটা মোটেও নয়। তাছাড়া সমাজের চোখেও একটা সময় পর্যন্ত স্বীকৃত ছিল না এই সম্পর্ক। পরবর্তীতে সমকামী সম্পর্ক স্বীকৃতি পেলেও আজও সমকামী বিয়ে ভারতে আইন স্বীকৃত নয়।

Advertisement

তবে আইন, সমাজের তোয়াক্কা না করেই নিজেদের ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার স্পর্ধা দেখিয়েছেন সুপ্রিয় ও অভয়। ছেলেদের ভালবাসার কাছে হার মানতে হয়েছে দুই পরিবারকে। সকলে মেতে উঠেছেন বিয়ের অনুষ্ঠানে। আর সেই আয়োজন ছিল নজর কাড়া। মেহেদি, আর্শীবাদ, আংটিবদলই নয় টোপর-মালা পড়ে রীতিমতো ফটোশুট করলেন নব দম্পতি। আনন্দের সঙ্গী হলেন পরিবারের সদস্যরা।

পরিবার আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিলসুপ্রিয় জানান, পরিবার যে খুব সাপোর্টিভ ছিল, একেবারেই তা নয়। তবে আমাদের সময় দেওয়া হয়েছিল। এখন তারা আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিল। সব মিলিয়ে এক অন্য সম্পর্কের সাক্ষী হল হায়দরাবাদ। 

সূত্র: নিউজ ১৮ 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!