ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

টিকটকারদের অদ্ভুত আচরণ, নাচতে বাধ্য করা হচ্ছে ডেলিভারি ম্যানদের

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২২
টিকটকারদের অদ্ভুত আচরণ, নাচতে বাধ্য করা হচ্ছে ডেলিভারি ম্যানদের
ফাইল ছবি

করোনার কারণে অনলাইনে কেনাকাটা বেড়েছে পুরো বিশ্বেই। আমেরিকা এবং ইউরোপের কিছু কিছু অংশে টিকটকের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি অদ্ভুত আচরণ চিন্তায় ফেলেছে অনেককেই। কারণ অনলাইনে কেনা জিনিস ডেলিভারি করতে আসা ব্যক্তিদের ক্যামেরার সামনে নাচতে বাধ্য করা হচ্ছে!

সম্প্রতি আমেরিকার বেশ কিছু প্রান্ত থেকেই এই ধরনের খবর এসেছে। ইউরোপেও এমন ঘটনা ঘটেছে। বিভিন্ন ইকমার্স ওয়েবসাইট, বিশেষ করে অ্যামাজন থেকে কেনা জিনিস যারা বাড়িতে পৌঁছে দিতে আসছেন, তাদের সিসিটিভি ক্যামেরার সামনে নাচতে বলা হচ্ছে।

এক অভিযোগের ভিত্তিতে জানা যায়, তিনি বাড়ির ভেতর থেকে নির্দেশ দিচ্ছেন, জিনিসটি নামিয়ে রাখার সময়ে যেন ক্রেতার ইচ্ছেমতো নাচেন। সেই ভিডিও রেকর্ড হচ্ছে সিসিটিভি ক্যামেরায়। পরে তা প্রকাশ করা হচ্ছে টিকটকের মতো সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

দেখা গেছে, যারা জিনিস পৌঁছে দিতে আসছেন, তারা খারাপ রিভিউয়ের ভয়ে নাচতে বাধ্য হচ্ছেন। বাড়ির মালিকের বা ক্যামেরার পেছনে থাকা মানুষটির কথা অনুযায়ী না নাচলে, তাদের খারাপ রিভিউ দেওয়া হচ্ছে। চাকরি হারানোর ভয়েই তাই নাচতে বাধ্য হচ্ছেন এই ব্যক্তিরা।

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন, নাচতে বাধ্য করার ফলে দৃশ্যগুলো খুবই অস্বস্তিকর হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!