ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

প্রজননে উৎসাহ দিতে গায়ক ভাড়া করে গান শোনানো হচ্ছে বানরদের

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ১২ ফেব্রুয়ারি ২০২২
প্রজননে উৎসাহ দিতে গায়ক ভাড়া করে গান শোনানো হচ্ছে বানরদের
গায়ক ভাড়া করে গান শোনানো হচ্ছে বানরদের। ছবি: সংগৃহীত

বারবারি ম্যাকাকু প্রজাতির বানর এখন বিপন্নপ্রায়। তবে ইংল্যান্ডের ট্রেনথাম মাঙ্কি ফরেস্টে থাকা এ স্তন্যপায়ীর প্রজননে একদম মনোযোগ নেই। তাই উদ্দীপনা জোগাতে অভিনব উদ্যোগ নিলো কর্তৃপক্ষ।

আর সেই উদ্যোগ একটু ভিন্ন রকম। সেখানে আমেরিকার বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মার্ভিন গায়েকে এনে লাইভ গান শোনানো হচ্ছে বানরদের! এখন বানরদের প্রজননের মরসুম। গান শুনিয়ে তাই বানরদের মন ভালো করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ। একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী বানরদের প্রজননে উৎসাহ দেওয়া হচ্ছে।

সংরক্ষণ কেন্দ্রের অধিকর্তা ম্যাট লাভ বলেন, এই উদ্যোগ নিয়েছি বানরদের জন্মহার বৃদ্ধির জন্য। এই প্রজাতির বানররা বিপন্ন। এটা প্রজননের মরসুম। তাই উদ্যোগটা কাজে লেগে যায় কিনা তা নিয়ে একটা পরীক্ষানিরীক্ষাও চলছে।

Advertisement

ঐ সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে বারবারি ম্যাকাকু নামে বিশেয প্রজাতির বানরদের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। তবে বিপুল পরিমাণে গাছ কাটা এবং চোরাচালানকারীদের জন্য বানরের সংখ্যা কমে গিয়েছে। তাই বানরের সংখ্যা বাড়াতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

সূত্র: ডেইলি মেইল 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!