ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে ভাঙলেন বর

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২২
খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে ভাঙলেন বর
খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে না করে উঠে যান বর। প্রতীকী ছবি

আনন্দ-ফুর্তি করে বরযাত্রী এলেন কনে বাড়ি। বিয়ের পিড়িতেও বসলেন বর। তবে, খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে না করেই রেগে গিয়ে আসর ছাড়লেন।

ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায় এমন ঘটনা ঘটছে। রোববার (২০ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটার পরে কনেপক্ষ পুলিশের দ্বারস্থ হয়। সংবাদমাধ্যম আনন্দবাজার এমন খবর জানিয়েছে।
 
খবরে বলা হয়, কনেপক্ষ খাবার দিতে দেরি করায় বরপক্ষের সঙ্গে ঝামেলা শুরু হয়। এক কথা, দুকথায় শুরু হয় ঝগড়া। তারপর ছাদনাতলা থেকে সোজা উঠে পড়েন পাত্র।

কনেপক্ষ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা, কেউ তাকে বুঝিয়ে রাজি করাতে পারেননি। বরযাত্রীদের কেন খাবার দিতে দেরি হবে, বারবার এই প্রশ্ন করে বিয়ে না করেই ফিরে যান পাত্র।
 
শুধু তাই নয়, বিয়ে উপলক্ষে পাওয়া যাবতীয় উপহার কনেপক্ষকে ফিরিয়ে দেন বরের বাবা। অপমানিত কনেপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছে।
 
কনের মা মীনা দেবী পুলিশকে জানান, পুর্ণিয়ার ধমদহের বাসিন্দা রাজকুমার ওঁরাওয়ের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনক্ষণে তাদের বাড়িতে পৌঁছেও যান বর ও তার আত্মীয়-বন্ধুরা। কিন্তু শুধু খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে না করে উঠে যান বর।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!