ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

সাপের মাথায় চুম্বন! ভাইরাল ইনস্টাগ্রামের ভিডিও

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৯:২৭, ১৭ এপ্রিল ২০২২
সাপের মাথায় চুম্বন! ভাইরাল ইনস্টাগ্রামের ভিডিও
সাপের মাথায় চুম্বন দৃশ্য। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সাপ নিয়ে খেলা মানেই সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা, যদি না কোনো পেশাদার ব্যক্তি হন। সাপ নিয়ে নিজের সাহসিকতা দেখাতে গিয়ে এমন অনেকেই বিপদ ডেকে নিয়ে এসেছেন। সম্প্রতি ইন্দোনেশিয়ার এক ব্যক্তির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ব্রায়ান বারজিক নামে ওই ব্যক্তিকে একটি ১৫ ফুটের শঙ্খচূড়ের মাথায় চুম্বন করতে দেখা যাচ্ছে।

সাপের নাম শুনলেই যেখানে বেশির ভাগ মানুষ আঁতকে ওঠেন, তা বিষধর হোক বা নির্বিষ, সেখানে শঙ্খচূড়ের মতো বিশ্বের অন্যতম বিষধর সাপের মাথায় চুম্বন করে চমকে দিয়েছেন ব্রায়ান। এক বার নয়, দুবার একই কায়দায় চুম্বন করেছেন তিনি। যে মুহূর্তে চুম্বন করেছেন, সেই মুহূর্তেই আক্রমণাত্মক হয়ে উঠেছে সাপটি। তবে সুকৌশলে নিজেকে প্রতি বারই সরিয়ে নিয়েছেন ব্রায়ান।

ইনস্টাগ্রামে ব্রায়ান সাপের মাথায় চুম্বনের ভিডিও শেয়ার করে বলেছেন, ‘আমি বলব যে, এ ধরনের চেষ্টা কখনও কেউ করবেন না। কিন্তু আমি এ কাজ আবার করব।’ 

Advertisement

তবে ব্রায়ান সামনে থেকে সাপের মাথায় চুম্বন করার ঝুঁকি নেননি। প্রথমবার ব্রায়ান সাপের হামলা থেকে কোনো ক্রমে রক্ষা পান। দ্বিতীয় বার যখন তিনি ফের চুম্বন করেন, তখন সাপটি স্থির ছিল।

ভিডিওটি দেখুন:

ডেইলি-বাংলাদেশ/কেবি/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!