ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

অদ্ভুত পেশা, চুইংগাম ফুলিয়েই তরুণীর মাসিক আয় ৬৬ হাজার

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ২৮ জুলাই ২০২২
অদ্ভুত পেশা, চুইংগাম ফুলিয়েই তরুণীর মাসিক আয় ৬৬ হাজার
ফাইল ছবি

ছোটবেলায় রঙিন মিষ্টি স্বাদের চুইংগাম চিবিয়ে কে কত বড় বেলুন ফোলাতে পারে সেই নিয়ে চলত প্রতিযোগিতা। বড় হয়েও চুইংগাম দিয়ে বেলুন ফোলানের অভ্যাস রয়ে গিয়েছে অনেকেরই। তবে এটি যে কারও পেশা হতে পারে, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে।

চুইংগাম দিয়ে বেলুন ফুলিয়ে মাসে প্রায় ৭০০ ডলার আয় করেন এক তরুণী। যার বাংলাদেশি টাকায় ৬৬ হাজারের বেশি টাকা।  শুনতে অবাক লাগলেও এমন অসম্ভবকেই সম্ভব করেছেন জার্মানির বাসিন্দা ৩০ বছর বয়সি জুলিয়া ফোরাট। 

তিনি চুইংগাম চিবিয়ে জিভের সাহায্য মুখের চেয়েও বড় আকৃতির বেলুন ফোলাতে দক্ষ। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যাও কম নয়। চুইংগাম দিয়ে বেলুন ফোলানোর ভিডিও থেকেই প্রতি মাসে মোটা টাকা আয় করেন জুলিয়া। একসঙ্গে প্রায় ৩০টি চুইংগাম চিবিয়ে এমন বড় বেলুন ফোলান ঐ তরুণী। এর পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। তবে জুলিয়া জানিয়েছেন, চুইংগাম দিয়ে বেলুন ফোলাতেই সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি।

Advertisement

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!