ঘণ্টা নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে সম্প্রতি প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে ফাঁকা একটি নদীর ঘাটে, গাছের তলায় নিভৃতে বসে রয়েছেন তরুণ-তরুণী। তরুণী বসেছেন সামনে, তরুণ তার পিছনে। ভিডিওতে দেখা যাচ্ছে, পিছনে বসে তরুণীর মাথা থেকে যত্ন সহকারে একটি একটি করে উকুন বার করছেন যুবক।
ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। ইনস্টাগ্রাম পেজটিতে ভিডিওর শিরোনামে লেখা হয়েছে, ‘সংস্কৃতিবান পুরুষ’। নেটাগরিকরাও মজেছেন তরুণের এই কাজে। এরই মধ্যে এক লাখ ৭০ হাজার মানুষ দেখেছেন ভিডিওটি। তবে ঐ তরুণ-তরুণীর পরিচয় জানা যায়নি। ভিডিওটি কোথাকার জানা যায়নি তা ও।
.png)